উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমনিতে ভারতীয় নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নৌবাহিনী তরফে দুর্যোগ, ঝড় বা খারাপ আবহাওয়ায় সমুদ্রে কীভাবে নিজেদের জীবন রক্ষা করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদেরকে সমুদ্রের কোনো সন্দেহজনক কার্যকলাপ বা অনুপ্রবেশের বিষয়ে সতর্ক ও অবহিত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন, সমুদ্র নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুরক্ষার জন্য এধরনের কর্মসূচি বছরভর চলতে থাকে বলে উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা জানিয়েছেন। কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মীনারায়ন জানা উপকূল রক্ষী বাহিনীর জওয়ানদের এবং স্থানীয় মৎস্যজীবীদের সংবর্ধনা দেন।
News On AIR | June 25, 2026 9:52 PM
উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমনিতে ভারতীয় নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়।