উত্তর-পশ্চিম বঙ্গোপোসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের অবস্হিত গভীর নিম্নচাপটি আরও উত্তর – উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালেশ্বর এবং এরাজ্যের ক্যানিং-এর ওপর দিয়ে স্হলভাগে প্রবেশ করার কথা।
একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গে কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা।