July 27, 2026 7:41 AM

printer

উত্তর-পশ্চিম বঙ্গোপোসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্হিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর – উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপোসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্হিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর – উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার চাঁদবালি এবং রাজ্যের ক্যানিং-এর মধ্য দিয়ে দুপুর নাগাদ স্হলভাগে প্রবেশ করার কথা।

এদিকে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।