উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জগৎসিংহপুর, সংবলপুর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, পুরী ও খোরধা জেলায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে নিচু অঞ্চল প্লাবিত এবং পরিবহন পরিষেবা ব্যাহত হয়েছে ।
ভদ্রক জেলায় সাতটি গ্রাম পঞ্চায়েতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।মহানদীর জলে কটক জেলার ঐতিহাসিক ভট্টারিকা মন্দির চত্বর প্লাবিত হয়েছে। সুবর্ণপুর জেলায় ধান ও শাকসবজির ফসল এবং গ্রামীণ পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পুজারি পরিস্থিতি পর্যালোচনা ও ত্রাণ প্রস্তুতি জোরদার করতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।