August 14, 2026 12:17 PM

printer

উত্তরাখন্ডের চামোলিতে জলবিদ্যুত প্রকল্পের নির্মীয়মান টানেল দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে

উত্তরাখণ্ডের চামোলি জেলায় গতকাল সন্ধ্যেয় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে, ভূমিধসের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। টানেলের ভিতরে ২২ জন শ্রমিক আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ দু’জন। আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

 

পিপলকোটির প্রকল্পস্থলে এই দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামে পুলিশ, এসডিআরএফ, সিআইএসএফ-সহ একাধিক সংস্থা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত উদ্ধারকাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।