May 14, 2026 10:12 PM

printer

উত্তরভারত ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও বিস্তৃত করতে অমৃতসর এবং নিউ জলপাইগুড়ির মধ্যে ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেনের নিয়মিত পরিষেবা চালু হয়েছে।

উত্তরভারত ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও বিস্তৃত করতে অমৃতসর এবং নিউ জলপাইগুড়ির মধ্যে ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেনের নিয়মিত পরিষেবা চালু হয়েছে। আজ অমৃতসর স্টেশন থেকে অমৃতসর–নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটির শুভ সূচনা করেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী রভনীত সিং। ১৪৬৬৪/১৪৬৬৩ অমৃতসর – নিউ জলপাইগুড়ি – অমৃতসর অমৃত ভারত এক্সপ্রেস সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে; যা প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে এবং প্রতি শনিবার নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে। নিয়মিত সাপ্তাহিক পরিষেবা চালুর ফলে পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলোর মধ্যে ভ্রমণকারী যাত্রীদের রেলওয়ে সংযোগ উন্নত করার পাশাপাশি ভ্রমণের একটি সুবিধাজনক বিকল্প যোগাযোগ মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। ১৪৬৬৪ অমৃতসর – নিউ জলপাইগুড়ি প্রতি বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে অমৃতসর থেকে যাত্রা শুরু করবে এবং প্রতি শনিবার ভোর ৪ টে ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, আগামী ১৬ মে, থেকে ১৪৬৬৩ নিউ জলপাইগুড়ি – অমৃতসর অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার সকাল ৮ টায় নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে এবং প্রতি সোমবার রাত ২ টো ২০ মিনিটে অমৃতসর পৌঁছাবে।
উভয় দিকের যাত্রাপথেই, ট্রেনটি অন্যান্য স্টেশন ছাড়াও শিলিগুড়ি জংশন, বাগডোগরা, আরারিয়া, রাঘোপুর, সাকরি জংশন, রক্সৌল জংশন, নরকাটিয়াগঞ্জ জংশন, গোরখপুর, বারহনি, গোন্ডা জংশন, সীতাপুর জংশন, বরেলি, সাহারানপুর জংশন এবং লুধিয়ানা জংশনে থামবে। অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কোচ থাকবে, যা যাত্রীদের আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণ সুবিধা প্রদান করবে। ট্রেনটি নবনির্মিত আরারিয়া–গলগলিয়া রুটে চলাচল করবে, যা উত্তরবঙ্গ ও বিহারের বিশাল এক অংশের জনগণদের জন্য রেল সংযোগ বৃদ্ধি করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।