উত্তরবঙ্গের বিখ্যাত কালোনুনিয়া চালের প্রচুর চাহিদার প্রেক্ষিতে কৃষকরা এই ধান চাষে বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছেন। জি আই ট্যাগ পাওয়ার পর এই চাল-এর চাহিদা অনেকটাই বেড়েছে বলে রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে। প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে এই চাল বিক্রি হয়। এর ফলে কৃষকদের কাছে তা’ অতিরিক্ত আয়ের পথ খুলে দিয়েছে ।
উল্লেখ্য, জুন-জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই চালের চাষ হয়।