July 12, 2026 8:34 AM

printer

উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভা।

লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিংগ্লসের ফাইনালে স্বদেশি ক্যারোলিনা মুচোভাকে ৬-২, ৫-৭, ৬-৩ সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের ২১ বছর বয়সী লিন্ডা নসকোভা তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছেন।

২০২৩ সালে মার্কেটা ভনদ্রোসোভা এবং ২০২৪ সালে বারবোরা ক্রেজিকোভা-র পর গত চার বছরের মধ্যে ঘাসের কোর্টের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নসকোভা।