June 14, 2026 10:09 AM

printer

ইসরো পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক লুনার ল্যান্ডার টেকনোলজি তৈরি করবে বলে ইসরোর চেয়ারম্যান ভি নারায়াণান জানিয়েছেন।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা – ইসরোর চেয়ারম্যান ভি নারায়াণান জানিয়েছেন, পারমানবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মাহাকাশ যানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান ব্যাঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন,  চন্দ্রযান থ্রি     অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌর শক্তি চালিত। কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র ১৪ দিন সক্ষম থাকতে পারে। এবারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে, তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত দুশো দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে।