ইরানের কৌশলগত বন্দর শহর , বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ব বাজারে ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৩ দশমিক ৭/৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৭ ডলার ৮৩ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৯২ ডলার ২২ সেন্ট।
উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি-র প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ এই হরমুজ প্রণালীর মাধ্যমেই হয়ে থাকে। চলতি সপ্তাহে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দ্রুত কোনো চুক্তি হতে পারে—এমন আশায় তেলের দাম অনেকটাই কমতে শুরু করেছিল। কিন্তু আমেরিকার এই সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে।