ইবোলা প্রাদুর্ভাবের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার সকল ভারতীয় নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখন পর্যন্ত শনাক্ত হয়নি।
উল্লেখ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো (DRC) এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা,WHO এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছিল।