August 8, 2026 8:40 AM

printer

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারীত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারীত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর এক বার্তার জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইজরায়েল বিশেষ কৌশোলগত অংশীদারীত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও।  

এই বার্তালাপে উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন।