ইজরায়েল ও ইরান উভয়েই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এর ফলে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-IRGC ইজরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে নতুন করে হামলা শুরু করেছে। IRGC বায়ুসেনা বাহিনী জানিয়েছে, ‘অপারেশন নাসর’ অভিযানে ইজরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফ-এর মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি ইরানে তিনটি পৃথক রাডার কেন্দ্রে এবং বেইরুটের দক্ষিণাংশে দাহিয়েহ জেলায় ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান।
এদিকে, ইজরায়েল সামরিক বাহিনী, দক্ষিণ-পশ্চিম ইরানের একটি প্রধান শিল্প এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরাক ও সিরিয়া তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে, অন্যদিকে বিমান সংস্থাগুলি সংঘাতপূর্ণ এলাকা এড়াতে বিমানগুলির যাতায়াতের পথ পরিবর্তন করেছে। ইয়েমেনের হুথি আন্দোলন লোহিত সাগরে ইজরায়েল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এবং ইজরায়েলে একটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। যদিও, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে বলে ইজরায়েল জানিয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে সংঘাত বিরত থাকার এবং আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার অংশ হিসেবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনা