June 30, 2026 5:54 PM

printer

ইউরোব্যাংক, গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউ পি আই ভিত্তিক রেমিট্যান্স পরিষেবা চালু করেছে।

ইউরোব্যাংক, গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউ পি আই ভিত্তিক রেমিট্যান্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয় NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের  সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ।

সামামজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, ইউরোব্যাংকে এই পরিষেবা চালু হওয়ায়, ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, গ্রিসে ইউ পি আই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকরা এখন তাৎক্ষণিকভাবে, নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই-এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন।

শ্রী গোয়েল গ্রিসে ইউরোব্যাংকের সি ই ও ফোকিওন কারাভিয়াসের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।