August 8, 2026 10:46 PM

printer

ইউপিআই  মাশুল কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত ‘পার্সন-টু-পার্সন’ অর্থাৎ ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে।

ইউপিআই  মাশুল কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত ‘পার্সন-টু-পার্সন’ অর্থাৎ ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই-এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তা ছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে , ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। মন্ত্রকের মতে, ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ আনা সংশোধনীটি মূলত ইউপিআই-এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সহায়ক পদক্ষেপ। লেনদেনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, প্রযুক্তি এবং পরিকাঠামোর ক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগ অপরিহার্য হয়ে উঠবে বলেও মন্ত্রক উল্লেখ করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।