June 2, 2026 6:07 PM

printer

ইউনিফাইড পেমেন্টস UPI ইন্টারফেস গত মাসে ২৩.২০ বিলিয়ন লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে।

UPI – বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে ২৩.২০ বিলিয়ন লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে।  সোশ্যাল মিডিয়া পোস্টেআর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। UPI বিশ্বের বৃহত্তম রিয়েল-টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র এক দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করছে। ২০১৬ সালের ১১ই এপ্রিল চালু হওয়া UPI আজ দেশের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিগণিত হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করানির্বিঘ্ন বাণিজ্যিক লেনদেন নিশ্চিত করার জন্য UPI অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলেও আর্থিক পরিষেবা বিভাগ জানিয়েছে।