July 26, 2026 6:03 PM

printer

ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে  , ইউক্রেনের ওডেসা বন্দরে গতকাল ‘এমভি অ্যাগন র‍্যাগনার’ (MV AGN Ragnar) নামের একটি কার্গো জাহাজে  হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে  , ইউক্রেনের ওডেসা বন্দরে গতকাল ‘এমভি অ্যাগন র‍্যাগনার’ (MV AGN Ragnar) নামের একটি কার্গো জাহাজে  হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক সমাজ মাধ্যম বার্তায় দূতাবাস জানিয়েছে, জাহাজটিতে চারজন ভারতীয় নাগরিক ছিলেন।, তাঁদের মধ্যে দুজন নিরাপদে আছেন বলে জানা  গেছে, তবে বাকি দুজনের সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা করা যায় নি । দূতাবাস জানিয়েছে, বর্তমানে ওই জায়গায়  উদ্ধারকাজ চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে  সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে ।