May 21, 2026 10:56 AM

printer

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

১৩ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে গুজরাট লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ইতোমধ্যেই তারা প্লে অফে পৌঁছে গেছে। চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ‘প্লে অফে’ যেতে হলে আজকের ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে, অন্য ম্যাচের ফলাফলের উপর তাদের নির্ভর করতে হবে।

   এদিকে, ইডেনে IPL ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্সকে চার উইকেটে হারিয়ে ‘প্লে অফে’ লড়াই-এর আশা বাঁচিয়ে রেখেছে।

 গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট রাইডার্স চার উইকেট এবং সাত বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীশ পান্ডে সর্বোচ্চ ৪৫ রান করে ম্যাচের সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৭ রান করে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।