আসামে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। বিজেপি পেয়েছে ৮২ টি আসন, যেখানে তাদের জোটসঙ্গী অসম গণ পরিষদ জিতেছে ১০ টি এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট পেয়েছে ১০টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে ১৯ টি আসন, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ও রাইজোর দল ২ টি করে আসন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস ওই রাজ্যে একটি আসন পেয়েছে।
বিজেপি নেতা, বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি আসন থেকে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিদিশা নিয়োগকে পরাজিত করেছেন। বিজেপি নেতা হিতেন্দ্রনাথ গোস্বামী জোড়হাট আসনে কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈকে পরাজিত করেছেন। জাগিরোড আসনে কংগ্রেসের শ্রী বুবুল দাসের বিরুদ্ধে জিতেছেন বিজেপির পীযূষ হাজারিকা। অসম গণ পরিষদ নেতা, কৃষিমন্ত্রী অতুল বোরা, বোকাখাত বিধানসভা কেন্দ্রে রাইজোর দলের হরি প্রসাদ সাইকিয়াকে পরাজিত করেছেন। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ, কংগ্রেস প্রার্থী বিটুপন সাইকিয়াকে পরাজিত করে টানা ষষ্ঠ বার গোলাঘাট বিধানসভা আসনে জয়ী হলেন।
শ্রীজংগ্রাম আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের মোঃ নুরুল ইসলাম।
৯ ই এপ্রিল রাজ্যের ১২৬ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে রেকর্ড ৮৫ দশমিক ৯/৬ শতাংশ ভোট পড়েছিল।