আসন্ন জনগণনার অঙ্গ হিসেবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছেন, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। তাই এই ধরনের তথ্য সংগ্রহে কোনো ভুল নেই বলে শীর্ষ আদালতের বক্তব্য।
News On AIR | May 20, 2026 7:09 PM
আসন্ন জনগণনার অঙ্গ হিসেবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে