আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। গতরাতে, বিশ্বকাপ ফাইনালে, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এরপর, স্পেনের হয়ে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচ সেরার পুরষ্কারও পান তিনি।
অন্যদিকে, আর্জেন্টিনা, পরপর দুবার বিশ্বকাপ জেতা দল হিসেবে ইতালি, ব্রাজিলের পর নিজেদের ধরে রাখতে ব্যর্থ হলো। সেদেশের অধিনায়ক লিওনেল মেসির এটাই হয়তো শেষ বিশ্বকাপ।
এই নিয়ে দু’বার বিশ্বকাপ জিতলো স্পেন। ২০১০ সালে শেষ বার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা।
প্রতিযোগিতার সেরা উঠতি প্রতিভার পুরষ্কার পেলেন স্পেনের পাউ কুবারসি। সারা বিশ্বকাপে মাত্র ১ টি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে ১০ টি গোলের সুবাদে গোল্ডেন বুট পাবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। গোটা প্রতিযোগিতার অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল পেলেন স্পেনের অধিনায়ক রড্রি।
এদিকে, আজকের ফাইনালের পরও বেশ কিছু রেকর্ড হয়েছে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো ও বিশ্বকাপ দুটো জিতে রেকর্ড গড়লেন স্পেনের লামিন ইয়ামাল।
বিশ্বকাপে সবথেকে বেশি গোলের রেকর্ড এমবাপের দখলেই রয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আসরে মোট ২২ টি করলেন তিনি।