আমেরিকার সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসের নিরাপত্তা চেক পোস্টে আজ একজন দুষ্কৃতী গুলি চালায়। নিরাপত্তা কর্মীদের পাল্টাগুলিতে ওই দুষ্কৃতীও নিহত হয়েছে। ‘এক্স’ প্ল্যাটফর্মে প্রকাশিত এক প্রাথমিক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, সেভেনটিন্থ স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ২১ বছর বয়সী এক তরুণ হঠাৎই তার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। সিক্রেট সার্ভিস আরও জানায়, নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে ওই তরুণ গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। গুলি, পাল্টাগুলির মাঝে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীও গুলিবিদ্ধ হন। এই ঘটনার সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন।
News On AIR | May 24, 2026 11:02 AM
আমেরিকার সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসের নিরাপত্তা চেক পোস্টে আজ একজন দুষ্কৃতী গুলি চালায়।