July 19, 2026 4:06 PM

printer

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  অফিসে  বুলডোজার চালানোর উপর স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  অফিসে  বুলডোজার চালানোর উপর স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ  জানিয়েছে, এ মাসের শেষ পর্যন্ত অথবা এই মামলার যতদিন না শুনানি হচ্ছে ততদিন,  এই স্থগিতাদেশ বজায় থাকবে। ইতিমধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত  সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে।

বিচারপতি এদিন নির্দেশে জানিয়েছেন, আগামীকাল নির্দিষ্ট বেঞ্চে মামলার শুনানি শুরু হবে। সরকার পক্ষ জানায়, ওই বাড়িটি তৈরির কোনও আইনি অনুমোদন নেই। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলেন, বুলডোজার চালানোর আগে নোটিশ দিয়ে তার উত্তর দেওয়ার  সুযোগ দেওয়া হয়নি।