আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে, বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সামগ্রিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাজিকিস্তানের দুশানবেতে আয়োজিত একটি যোগব্যায়াম অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, যোগব্যায়াম এমন সব শাশ্বত মূল্যবোধের প্রতিফলন ঘটায় যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। এর আগে গত শুক্রবার শ্রী সিং তাজিকিস্তানের বিদেশমন্ত্রী সিরাজুদ্দিন মুহরিদ্দিনের সঙ্গে দেখা করে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
News On AIR | June 14, 2026 10:03 AM
আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে, বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সামগ্রিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন।