রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ বিবেচনা ও পাসের জন্য পেশ করা হবে। কর্মী, জনঅভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংহ এই বিলটি আজ বিকেলে উপস্থাপন করবেন।
সকাল ১১টায় অধিবেশন শুরু হলে, রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন বলেন , সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তাঁরা সংশোধনী প্রস্তাব আনতে পারেন।
উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাস হয়েছে।
বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচারনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশন্স প্রিভেন্সন অফ আনফেয়ার মিনস আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশন্স প্রিভেন্সন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল ২০২৬ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে, দশ বছর পর্যন্ত কারাবাস, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে।
এছাড়া, অপরাধের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে এবং চার্জশিট দাখিলের পর তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে