আদিবাসীদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্প অবিলম্বে এরাজ্যে শুরু করার ওপর জোর দিয়েছে বিজেপি। কলকাতায় গতকাল এক আদিবাসী সম্মেলনে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জনমন প্রকল্প দেশের অন্যান্য রাজ্যে চালু হলেও রাজনৈতিক অভিসন্ধীর কারণে পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতমধ্যে পিএম জনমন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন।
দেশে চল্লিশটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে বর্তমানে ৩৫টি-র অস্বিস্ত রয়েছে। বাকি পাঁচটি গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে এবং আরো কয়েকটি বিলুপ্তির পথে। তাই আদিবাসীদের স্বার্থ রক্ষায় সরকার তৎপর বলে তিনি জানান।