August 11, 2026 12:40 PM

printer

আড়াই মাসের বেশী বন্ধ থাকার পর কলকাতায় আবার চালু হলো, জন্মমৃত্যু শংসাপত্রের কেন্দ্রীয় পোর্টাল।

আড়াই মাসের বেশী বন্ধ থাকার পর কলকাতায় আবার চালু হলো, জন্মমৃত্যু শংসাপত্রের কেন্দ্রীয় পোর্টাল। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, শুধুমাত্র কলকাতাতেই আপাতত এই পোর্টাল চালু হয়েছে। অন্যান্য জেলা থেকে পুরসভা ও পঞ্চায়েতের রেজিস্ট্রারদের নাম জেলাশাসকরা এখনও পাঠাননি। তা পাওয়া গেলেই রাজ্যজুড়ে পোর্টাল খুলে দেওয়া হবে। কলকাতা পুরসভায় নতুন করে রেজিস্ট্রার ও সাব্ রেজিস্ট্রারদের নিয়োগ করা হয়েছে। ফলে পুরনো জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদানের কাজ আবার শুরু হতে চলেছে।
উল্লেখ্য বিশে মে থেকে এই পোর্টাল আংশিক বন্ধ করে দেওয়া হয়েছিল।