July 29, 2026 11:42 AM

printer

আজ বিশ্ব ব্যাঘ্র দিবস।

আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণবিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলন থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাঘের দেখা মেলে ভারত-সহ এমন ১৩টি দেশ সিদ্ধান্ত নিয়েছিল ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার। ২০১০ সালের ৩ হাজার ২০০ এর তুলনায় বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭১১। গত প্রায় এক দশকে বাঘের সংখ্যা বেড়েছে ৭৮ শতাংশ। বর্তমানে বিশ্বের সব থেকে বেশি সংখ্যক বাঘের আবাসস্থল ভারত। বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশই রয়েছে ভারতে।