June 3, 2026 12:59 PM

printer

আজ বিশ্ব বাইসাইকেল দিবস।

আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সহজ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব ও সাশ্রয়কারী মূল্যে ক্রয় করা সম্ভব এই বাহনটির গ্রহণযোগ্যতাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর তেসরা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়ে থাকে। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে বাইসাইকেলের বিভিন্ন উপযোগিতাকে স্বীকৃতি দিয়ে তুর্কমেনিস্তানের একটি প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়। এই বছর বাইসাইকেল দিবসের থিম হল পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সাইকেলে চড়ুন। কার্বন নিঃসরণ মুক্ত বাইসাইকেল যানজট না ঘটিয়ে স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।