August 8, 2026 12:43 PM

printer

আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬ তম প্রয়াণ দিবসে রাজ্যের সর্বত্র তারই গানে  গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে কবিগুরুকে।

আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬ তম প্রয়াণ দিবসে রাজ্যের সর্বত্র তারই গানে  গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধানসভা ভবনে,  কবির প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা জানাবেন।অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিমতলা মহাশ্মশানে কবির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।  নিমতলা মহাশ্মশান ও পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।জোড়াসাঁকোয় অন্যদের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী দীপক বর্মনও ।

রাজ্য সরকারের উদ্যোগে কবির প্রয়াণ দিবসের মূল অনুষ্ঠানটি হবে বিকেলে রবীন্দ্রসদনে।রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্য শীর্ষক একটি প্রদর্শনীরও সূচনা হবে আজ গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় চলবে এ মাসের ১৩ তারিখ পর্যন্ত। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ভারতীয় সংগ্রহালয় এবং রবীন্দ্রভারতী সোসাইটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যৌথ উদ্যোগে আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে “ওগো অমৃত পথযাত্রী”। এছাড়া দুপুরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহ থেকে দুটি দুর্লভ নিদর্শনের উন্মোচন অনুষ্ঠান রয়েছে সেন্ট্রাল হলে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সংগঠন এর পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।