July 16, 2026 11:23 AM

printer

আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উতসব।   

আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব।   

ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রী ক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশের ৬৩০ বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। মাহেশের রথের পাশাপাশি গুপ্তি পাড়ার রথ, মহিষা দল রথ, ইসকন মায়াপুর ও ইসকন কলকাতার রথযাত্রা যথোচিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইসকন মন্দিরে দুপুর ১২ টায় রথযাত্রার সূচনা করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত বাগবাজার বলরাম মন্দিরের রথ, উত্তর কলকাতার বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির রথ,  খিদিরপুর শ্রী জগন্নাথ সেবা সমিতির রথ সহ রাজ্যের নানা প্রান্তে বিপুল উৎসাহ উদ্দীপনা ও মহাসমারোহে পালিত হবে রথযাত্রার উৎসব।