আজ পাসপোর্ট সেবা দিবস।১৯৬৭ সালের ২৪ শে জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষ্যে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চীপ সক্রিয় ই- পাসপোর্টেরও সূচনা করেন। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে,আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে একইসঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর ১৪ তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কতৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে,সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, “সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা,সশক্ত নাগরিক” ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর।
News On AIR | June 24, 2026 6:53 PM
আজ পাসপোর্ট সেবা দিবস। ১৯৬৭ সালের ২৪ শে জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়।