আজ আন্তর্জাতিক যুব দিবস। যুব সমাজকে বিশ্বের উন্নয়নে অংশীদার করে গড়ে তুলতে, যুবদের অধিকার ও অবদানকে তুলে ধরতে, স্বীকৃতি দিতে সেই সঙ্গে যুবদের নানা সমস্যা র কথা তুলে ধরতে বিশ্ব জুড়ে পালিত হয়ে থাকে দিনটি।রাষ্ট্র সংঘের উদ্যোগে ২০০০ সালে র ১২ আগস্ট দিনটি আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন শুরু করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুবসমাজ শুধু ভারতের ভবিষ্যৎ নয়, বর্তমানেরও সবচেয়ে বড় শক্তি। এক সামাজিক মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে বলেন, তাঁদের সংবেদনশীলতা, সেবার মানসিকতা এবং দক্ষতার মাধ্যমে দেশের যুবসমাজ বিশ্বজুড়ে এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, দেশের যুবসমাজের স্বপ্নই ভারতের আগামী দিনের ভিত্তি। এক সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, যুবসমাজের উদ্যমই আজকের ভারতের শক্তি।
শ্রী বিড়লা বলেন, দেশের যুবসমাজের সম্ভাবনাকে উদযাপন করার পাশাপাশি, জাতি গঠন এবং বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের অমূল্য অবদানকেও স্বীকৃতি দেওয়া উচিত। তিনি দেশের যুবসমাজকে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।