June 20, 2026 9:48 PM

printer

আগামীকাল ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ নিট ইউজি ২০২৬-এর নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে।

আগামীকাল ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ নিট ইউজি ২০২৬-এর নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে ২২.৭৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।পরীক্ষার আগে, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া চালিয়েছে। এনটিএ  জানিয়েছে,  সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। পরীক্ষাটি নিরাপদ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যবেক্ষক, সমন্বয়কারী, পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্মচারী সহ দুই লক্ষেরও বেশি কর্মীকে মোতায়েন করা হয়েছে। পরীক্ষাটি যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজিত হয়, তা নিশ্চিত করতে  বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ, পরীক্ষার সামগ্রী পরিবহনের জন্য পুলিশি প্রহরাসহ জিপিএস-যুক্ত যানবাহন এবং সিল করা প্রোটোকল মেনে নির্দিষ্ট গন্তব্যে গোপনীয় নথিপত্র অত্যন্ত সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। এছাড়া, ভুল তথ্য ছড়ানো ও অনিয়ম রোধ করতে এনটিএ  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপরও কড়া নজর রাখছে। পরীক্ষার শুরু দুপুর ২টোয়। চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।