আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়ও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা ।
আগামীকাল রয়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কর্ণাটক, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড়ের পূর্বাভাসও রয়েছে। এছাড়া দিল্লিতে আগামীকাল সাধারণত আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।