May 14, 2026 10:14 PM

printer

আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীত সম্মেলন ‘এআইআর@৯০’।

আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীত সম্মেলন ‘এআইআর@৯০’। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা যাদুঘরের আশুতোষ জন্মশতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলেন সঙ্গীতপ্রেমীরা।

‘অ্যান ইভনিং অফ ক্লাসিক্যাল এক্সেলেন্স’ শীর্ষক এই অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার শিল্পীদের পরিবেশনায় অর্কেস্ট্রাল পারফরম্যান্স অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী বিদুষী আইভি ব্যানার্জি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সরোদিয়া দেবজ্যোতি বসু এবং তবলায় সঙ্গত করেন কুমার বসু

আকাশবাণীর দীর্ঘ ৯০ বছরের ঐতিহ্য, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার এবং সাংস্কৃতিক উত্তরাধিকারকে স্মরণ করেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।