আইপিএল ক্রিকেটে আয়োজক লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সাত উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়ামে গতরাতে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১৬ ওভার চার বলেই প্রয়োজনীয় রান তুলে নেয়। মিশেল মাস ৩৮ বলে ৯০ রান করেন। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এর আগে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে।