July 9, 2026 11:12 AM

printer

অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী মোদি এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলব্যানিজ আজ মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশন-এ বক্তব্য রাখেন।

অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী মোদি এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলব্যানিজ আজ মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশন-এ বক্তব্য রাখেন।

        শ্রী মোদি বলেন, ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব বর্তমানে একটি রূপান্তরমূলক এবং হাই-টেক যুগে প্রবেশ করেছে। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি।  

   নানান প্রতিকূলতার মধ্যে বিশ্ব জুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার সত্ত্বেও, ভারত এবং অস্ট্রেলিয়া একযোগে পরিস্থিতির মোকাবিলা করছে। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা  আরও মজবুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গম্ন শূন্যে নামিয়ে আনা এবং ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগা ওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম জোগানোর প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।  

     প্রধানমন্ত্রী বলেন, ভারত পরিকাঠামো উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড স্টিল উৎপাদক হিসেবে, সুস্থায়ী ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে ভারতও, কম কার্বন যুক্ত অ্যালুমিনিয়াম এবং গ্রিন আয়রন বা পরিবেশবান্ধব লৌহ উৎপাদনে প্রস্তুত। গিফট সিটিতে অস্ট্রেলিয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদী। 

       অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনীয় অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত, অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত, ভবিষ্যতমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ান সুপারের অতিরিক্ত পাঁচশো মিলিয়ান বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।