অসম সরকার আগামী ২৬শে মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল পেশ হতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর, আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা জানান, ২১শে মে থেকে ২৬শে মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনের প্রথম দিকে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। ২৬শে মে, সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে।
আজকের মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া অনুমোদিত হয়েছে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসাবে, বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে।