July 25, 2026 12:16 PM

printer

অসমে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি

অসমে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ১ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শিবসাগর,চারাইদেও ও জোরহাট জেলার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত ১৪ জনের বন্যা জনিত কারণে মৃত্যু হয়েছে। এদের মধ্য ৭ জন চারাইদেও ৬ জন শিবসাগর ও ১ জন জোরহাটের বাসিন্দা।এই নিয়ে অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬১।ডিকৌ,ডিসাঙ ও ধানসিঁড়ির ‌মত গুরুত্বপূর্ণ নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যাওয়ার  উজানি অসমে বন্য পরিস্হিতি জটিল হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সর্বদা নজর ‌রেখে‌ চলেছেন বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ ব্যবস্থা ‌জোরদার করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।