August 9, 2026 11:14 AM

printer

অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও ১ জনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯-এ।

অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও ১ জনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯-এ। সরকারী সূত্রে জানানো হয়েছে, এখনও প্রায় ১ লক্ষ ৪৭ হাজার মানুষ বন্যা কবলিত। অসম বিপর্যয় ব্যবস্হাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও সোনিতপুর, নওগাঁ, গোলাঘাট, শিবসাগর, ভোজাই, দারান, জোড়হাট, ধেমাজী, চড়াইদেও, কার্বিয়াংলং, লক্ষিমপুর এবং বিশ্বনাথ জেলা জলমগ্ন। এর মধ্যে সব থেকে প্রভাবিত গোলাঘাট জেলা। ৫৩-টি ত্রাণ শিবিরে সাড়ে ৮ হাজারের বেশি লোককে আশ্রয় দেওয়া হয়েছে। সাড়ে ১০ হাজার হেক্টারের বেশি জমি জলের তলায়।