অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে ৫০টি ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল. মুরুগান জানান, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরণের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও জানান, অনলাইন নিউজ এবং ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টের ওপর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সরকার ২০২১ সালে তথ্য প্রযুক্তি বিধিনিয়ম জারি করেছে।
News On AIR | July 22, 2026 9:54 PM
অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে ৫০টি ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।