May 24, 2026 1:29 PM

printer

অল ইন্ডিয়া রেডিও-র ৯০তম বার্ষিকী উপলক্ষে, আজ আকাশবাণী কার্শিয়ং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী@৯০ এর উদযাপন করছে।

অল ইন্ডিয়া রেডিও-র ৯০তম বার্ষিকী উপলক্ষে, আজ আকাশবাণী কার্শিয়ং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী@৯০ এর উদযাপন করছে। তিন কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে পঞ্চাশেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। কার্শিয়ংয়ের বিধায়ক সোনম লামা প্রধান অতিথি হিসেবে কার্শিয়ং-এর ‘জিরো পয়েন্ট’ থেকে এই ম্যারাথনের সূচনা করেন। কার্শিয়ং শহর পরিক্রমা করে আকাশবাণী কার্শিয়ং রেডিও স্টেশনে এসে এই দৌড় শেষ হয়। পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন প্রয়াস প্রধান ও মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সাবিনা গিরি। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পদক এবং অংশগ্রহণের শংসাপত্র প্রদান করা হয়।

উলেখ্য ১৯৩৬ সালের ৮ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত-চীন যুদ্ধের কিছু পরেই ১৯৬২ সালে আকাশবাণী কার্শিয়ং কেন্দ্র স্থাপন করে।