অর্থ তছরুপ এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানোর তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি,চেন্নাই, কোয়ম্বাটুর, হায়দ্রাবাদ এবং মুম্বইয়ের ১৬ টি স্থানে যৌথভাবে তল্লাশি চালিয়েছে। ২০২২ সালে কোয়ম্বাটুরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদেরবিরুদ্ধে এই অভিযান বলে জানা গেছে। ঐ হামলায় মূল ভূমিকা পালন করেছিল জামেশা মুবিলনামে এক জঙ্গী। তদন্তে ইডি জানতে পেরেছে, জঙ্গী কার্যকলাপের জন্য আইএসআইএসঅনুপ্রাণিত ঐ জঙ্গী গোষ্ঠী নানাভাবে অর্থ সংগ্রহ করতো। পাশাপাশি তারা তরুণদের জঙ্গীকার্যকলাপে উদ্বুদ্ধ করারও চেষ্টা চালাতো।
News On AIR | July 30, 2026 10:06 PM
অর্থ তছরুপ এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানোর তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি,চেন্নাই, কোয়ম্বাটুর, হায়দ্রাবাদ এবং মুম্বইয়ের ১৬ টি স্থানে যৌথভাবে তল্লাশি চালিয়েছে