হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তাঁর কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয়-ED দিল্লী, গুরগাঁও ও চণ্ডীগড়ের পাঁচটি জায়গায় তল্লাশি চালায়। ২০০২ সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি চালু হয়। ED জানিয়েছে, এই ঘটনায় ১০০ কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো GST-র মাধ্যমে সংঘটিত ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন লক্ষ্য করা যায়। তল্লাশিতে ED দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়া জিএসটি ক্রয় বিল উদ্ধার করেছে।