অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্তের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন।
তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। সাত দিনের মধ্যে প্রাথমিক এবং ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, তদন্তে প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করা হবে।