অবৈধভাবে কলকাতায় থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন উদ্যোগ নিল কলকাতা পুলিশ। ভিসার মেয়াদ ফুরানোর পরও যারা কলকাতায় থাকছেন, তাঁদের শনাক্তকরণ, তথ্য যাচাই এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চালু হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা এসটি এফ ডি নামে নতুন একটি বিভাগ ।
একজন ডিসির অধীনে এই বিশেষ টাস্ক ফোর্সটি কাজ করবে। এই বিভাগে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের রেসিডেন্সিয়াল পারমিট সেকশন, ইনভেস্টিগেশন সেল, ফরেনার্স ইনকুয়ারি সেকশন, ইললিগাল মাইগ্রেন্টস সেলের আধিকারিকরা অন্তর্ভুক্ত থাকবেন। টাস্ক ফোর্সটিকে অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।