অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে, আজ ভারত আজ পুরুষদের বিভাগে, আয়োজক জাপানকে ৪-১ ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ভারতের হয়ে আশিস পুর্তি হ্যাটট্রিক করেন। অপর গোলটি করেন অধিনায়ক কেতন কুশওয়াহা। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন গাকু নুমাডা। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারতীয় নারী দল ব্রোঞ্জ পদক জয় করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এশিয়া কাপ ২০২৬ জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে এবং শেষ পর্যন্ত ফাইনালে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ বলেছেন, এই জয় তরুণদের মধ্যে হকির ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন।
পাশাপাশি, প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব-১৮ হকি দলকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়েছে। শ্রী মোদী বলেন, এই সাফল্য ভারতে মহিলা হকির ক্রমবর্ধমান শক্তি এবং খেলোয়াড়দের বিপুল সম্ভাবনার প্রতিফলন।