August 5, 2026 9:42 PM

printer

অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কনটেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কনটেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ২০২৩’ বা ডিপিডিপি আইন চালু করেছে।
সাইবার নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলেও লোকসভায় জানান মন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।