অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি, রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য। উত্তর কলকাতায় ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ আয়োজিত এক কর্মশালায় গতকাল তিনি বলেন, শিল্পের জন্য সর্বাগ্রে প্রয়োজন অনুকূল জমি নীতি। বর্তমান রাজ্য সরকার এব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে।
অনুষ্ঠানে এনএসআইসির জেনারেল ম্যানেজার অনুপম গায়েন বলেন, রাজ্যে ছোট শিল্পোদ্যোগীদের জন্য বিনিয়োগ, পণ্যের বাজারজাত করা এবং প্রশিক্ষণের সবরকমের ব্যবস্থা রয়েছে। এর জন্য দফতরের শিলিগুড়ি ও কলকাতার দুটি কার্যালয়ে প্রয়োজনীয় হেল্প ডেস্ক খোলা হয়েছে।